আপনি যা জানতে চেয়েছেন
৬১-৬৫ টি ১৭৫২ টি প্রশ্ন হতে
- প্রশ্ন:আমার স্বামী পৈত্রিক সূত্রে টিনশেড বাড়িসহ ৪.৬৭ শতক জমির মালিক ছিলেন। তিনি ২০১৩ সালে ইন্তেকাল করেন। উক্ত সম্পত্তি ছাড়া তার আর কোনো সম্পত্তি ছিল না। ইন্তেকালের পূর্বে তিনি উক্ত ৪.৬৭ শতক জমি (টিনশেড বাড়িসহ) ছোট মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে দান করে দেন এবং দখলও বুঝিয়ে দেন। ইন্তেকালের সময় তার ওয়ারিশদের মধ্যে আমি তার স্ত্রী, ৪ কন্যা, ২ ভাই ও ৩ বোন জীবিত ছিল।আমার বর্তমানে নিম্নোক্ত সম্পত্তি আছে-১ বিঘা জমি, ৪.১২ শতক জমির উপর ৪ তলা ভবন ও কিছু নগদ টাকা।আমার উক্ত সম্পত্তির মধ্যে ৪ তলা বাড়ির ২য়, ৩য় ও ৪র্থ তলা বড় তিন কন্যাকে দান করা হয়েছে। কেননা তারা পিতা থেকে কিছুই পায়নি। আর প্রথম তলা ভাড়া বাবদ অর্জিত অর্থের অর্ধেক আমাদের অবর্তমানে আমাদের নামে সদকা করা হবে। আর বাকি অর্ধেক অর্থ ভবনের মেরামত কাজে ব্যবহার করা হবে মর্মে সিদ্ধান্ত হয়। আমার ওয়ারিশদের মধ্যে ৪ কন্যা, ১ ভাই এবং ২ বোন আছে।এ অবস্থায় আমার জানার বিষয় হল,ক) আমার স্বামী ছোট মেয়েকে যে দান করেছেন এবং আমি বড় তিন মেয়েকে যে দান করেছি তা সহীহ হয়েছে কি না?খ) এ দান পরবর্তীতেও বহাল থাকবে কি না?গ) অন্য ওয়ারিশদের এতে আপত্তি করার সুযোগ আছে কি না?ঘ) ৪ তলা ভবনের নিচ তলার অর্ধেক ভাড়া সদকা করার বিষয়টি সঠিক হয়েছে কি না?যদি উক্ত বিষয়গুলো শরীয়ত মোতাবেক না হয় তাহলে আমার এবং কন্যাদের করণীয় কী হবে? অনুগ্রহপূর্বক জানিয়ে চিন্তামুক্ত করবেন।উত্তর:ক, খ ও গ) আপনার স্বামী তার জীবদ্দশায় ছোট মেয়েকে যে সম্পদ দান করেছেন এবং আপনি পরবর্তীতে বড় তিন কন্যাকে যে তিনটি ফ্ল্যাট দান করেছেন এবং তাদেরকে উক্ত সম্পদের মালিকানাও বুঝিয়ে দিয়েছেন এর দ্বারা তারা ঐ সম্পদের মালিক হয়ে গেছে এবং এ দান পরবর্তীতেও বহাল থাকবে। পিতার জন্য সকল সম্পদ ছোট মেয়েকে দিয়ে দেওয়া ঠিক হয়নি। এক্ষেত্রে সমতা বজায় রাখার জন্য বড় তিন মেয়েকে তিন ফ্ল্যাট দেওয়া আপনার জন্য ঠিক হয়েছে।-উমদাতুল কারী ১৩/১৪৯; শরহুল মাজাল্লাহ ৩/৩৫৮উত্তর : ঘ) ৪ তলা ভবনের নিচ তলার অর্ধেক ভাড়া আপনার অবর্তমানে গরীব-মিসকীনদের মাঝে সদকা করার যেসিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক আছে এবং উদ্যোগটি প্রশংসনীয়ও বটে। তবে এটি কার্যকর করার জন্য আপনার জীবদ্দশাতে ঐ অংশ নির্ধারিত খাতে ওয়াকফ রেজিষ্ট্রি করে দিতে হবে। যেন আপনার অবর্তমানে তা কার্যকর থাকে। -ফাতাওয়া হিন্দিয়া ২/৩৬৬
- প্রশ্ন:আমি একজন ছাত্র। আমাদের প্রতিষ্ঠানে ছাত্রদের মাঝে সাপ্তাহিক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সকল অনুষ্ঠানে যারা বিজয়ী হয় তাদেরকে পুরস্কারও দেওয়া হয়। এজন্য বছরের শুরুতেই সকল সদস্য থেকে চাঁদা নেওয়া হয়।আমার প্রশ্ন হল, বিজয়ীদেরকে পুরস্কার দেওয়ার জন্য সকল সদস্য থেকে এভাবে টাকা নেওয়া কি জায়েয হবে?উত্তর:প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের থেকে টাকা নিয়ে বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া জায়েয নয়। এটা এক প্রকারের কিমার তথা জুয়ার অন্তর্ভুক্ত।সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে বক্তৃতা অনুষ্ঠানের বিজয়ীদেরকে পুরস্কার দেওয়ার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যদের থেকে চাঁদা উঠানো জায়েয হবে না; বরং এক্ষেত্রে পুরস্কারের জন্য ভিন্ন ফান্ডের ব্যবস্থা করতে হবে। তবে প্রতিযোগীদের কেউ যদি স্বেচ্ছায় স্বতঃস্ফ‚র্তভাবে ঐ ফান্ডে অনুদান দিতে আগ্রহী হয় তবে তার থেকে নেওয়া যাবে। আর অনুষ্ঠানটি যেহেতু সকলের জন্য প্রশিক্ষণমূলক তাই এর ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য খরচাদি সংশিশ্লষ্ট সকলের থেকে নেওয়া জায়েয হবে।-ফিকহুন নাওয়াযিল ৩/২১৭; আদ্দুররুল মুখতার ৬/৪০২; বুহুছ ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআছিরা ২/১৫৬, ২/১৫৮; আলমওসূআতুল ফিকহিয়্যাহ আলকুয়াইতিয়্যাহ ১৫/৮০
- প্রশ্ন:আমাদের পড়শী এক বড় ভাই বিদেশ থাকেন। তিনি বলেছেন, আমি যদি কোনো ব্যবসা করতে চাই তাহলে তিনি টাকা দিতে প্রস্তুত আছেন। সে মতে আমি তাকে জানালাম, আমি বইয়ের ব্যবসা করতে চাই। তিনি টাকা দিবেন আর আমি শ্রম দিব। কথা হল যে, মুদারাবার ভিত্তিতেই আমাদের ব্যবসা হবে। তাকে লাভের ৩০% দিব।অতপর আমি বইয়ের ব্যবসার জন্য একটি দোকান ভাড়া নেই এবং আমার সাথে দুজন কর্মচারী নিয়োগ করি। এখন আমার প্রশ্ন হল,ক) ব্যবসার জন্য দোকান ভাড়া, দুইজন কর্মচারীর বেতন কি ব্যবসার খরচ হিসেবে ধরা যাবে? এবং মুদারাবার মাল থেকে নেওয়া যাবে কি?খ) ব্যবসার পরিচিতির জন্য কোনো বিজ্ঞাপণ দিতে চাইলে সেটার খরচ কি মুদারাবার মাল থেকে নিতে পারব?উত্তর:ব্যবসার জন্য দোকান ভাড়া, কর্মচারীর বেতন এবং ব্যবসার প্রচারের উদ্দেশ্যে প্রচলন অনুযায়ী বিজ্ঞাপনের ব্যয় ব্যবসার খরচের অন্তর্ভুক্ত হবে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি মুদারাবার মাল থেকে এগুলো খরচ করতে পারবেন। তবে এ ব্যাপারে বিনিয়োগকারীর সাথে আলোচনা করে নেওয়া উচিত।-আলইখতিয়ার ২/৪৬৮; আলবাহরুর রায়েক ৭/২৬৪; রদ্দুল মুহতার ৫/৬৪৯; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৪৪৮
- প্রশ্ন:আমাদের প্রিন্টিং প্রেসে ক্রেতাদের সাথে এভাবে লেনদেন হয়ে থাকে যে, যখন তারা কোনো বই-পুস্তক, ড য়েরী, পোস্টার ইত্যাদি ছাপাতে চায় তখন তাদেরকে ভালো কোয়ালিটির কাগজও বাইন্ডিং হিসাবে দাম বলা হয়। যদি তারা ঐ দামের সাথে সন্তুষ্ট না হয় বরং এর চেয়ে অনেক কম দামে দিতে চায় তখন আমরা কম দামে পণ্য বানিয়ে দেই। কিন্তু দাম হিসাবে পণ্যের মান কমিয়ে দেই। অনেক সময় নমুনা দেখিয়ে দরদাম ঠিক করা হয়। যদি তারা ঐ নমুনার ন্যায্য দামের সাথে সন্তুষ্ট না হয় এবং তারা যে দাম বলে ঐ দামে ঐ কোয়ালিটির পণ্য বানিয়ে দেওয়া যদি সম্ভব না হয় তখন আমরা তাদেরকে ঐ দামে ঐ কোয়ালিটির পণ্য বানিয়ে দিতে সম্মত হই। কিন্তু পরে সূ²ভাবে কাগজ ও বাইন্ডিং এর মান কমিয়ে দেই, যা ক্রেতারা বুঝতে পারে না। তবে দাম হিসেবে পণ্যের মান কম হয় না।উল্লেখ্য যে, এভাবেই প্রিন্টিং প্রেসগুলোতে লেনদেন হয়ে থাকে তাই আমরাও এভাবে করতে বাধ্য হই। অন্যথায় ক্রেতা ধরে রাখা এবং ব্যবসার মান ঠিক রাখা সম্ভব হবে না। প্রায় সময় লস দিতে হবে। জানার বিষয় হল, আমাদের এভাবে কারবার করা সহীহ হচ্ছে কি না?উত্তর:ক্রেতার সাথে যে মানের কাগজ, ছাপা এবং বাঁধাইয়ের চুক্তি হবে প্রেস কর্তৃপক্ষের জন্য ঐ মানেরই বই, ডায়েরী ইত্যাদি দেওয়া জরুরি। তদ্রূপ কোনো নির্দিষ্ট নমুনার উপর চুক্তি হলে তার চেয়ে নিম্ন মানের পণ্য দেওয়া জায়েয হবে না।ক্রেতা মূল্য কম দিতে চাইলে তাকে সুস্পষ্ট জানিয়ে দিতে হবে যে, এই মূল্য দিয়ে উক্ত মানের কাগজ বা বই দেওয়া যাবে না।মোটকথা, ক্রেতাকে চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহ করতে হবে। চুক্তি অনুযায়ী পণ্য না দেওয়া এবং ক্রেতাকে বাস্তব কথা না বলে ভালো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিম্ন মানের দেওয়া ধোঁকা ও মিথ্যার শামিল। খরিদ্দার ধরে রাখার স্বার্থেও এমন মিথ্যা বলা জায়েয নেই। এতে ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়।অতএব সততা ও স্বচ্ছতা বজায় রেখেই ব্যবসা করতে হবে এবং নিজেদের স্বচ্ছতার কথা সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সততা ও স্বচ্ছতার মধ্যেই আল্লাহ তাআলা বরকত রেখেছেন। সত্য ও আমানতদার ব্যবসায়ীদের জন্য হাদীসে সুসংবাদ এসেছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, (তরজমা) ... যদি ক্রেতা এবং বিক্রেতা সত্য বলে এবং সবকিছু স্পষ্ট করে (লেনদেন করে) তাহলে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত হবে। আর যদি গোপন রেখে (লেনদেন করে) এবং মিথ্যা বলে তাহলে এতে তাদের ব্যবসায় বরকত থাকবে না। -সহীহ বুখারী, হাদীস ২১১৪আরেক হাদীসে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য ও আমানতদার মুসলিম ব্যবসায়ী কেয়ামতের দিন শহীদদের সাথে থাকবে।-সুনানে ইবনে মাজাহ, হাদীস ২১৩৯; সুনানে কুবরা, বায়হাকী ৫/২৬৬; আলমওসূআতুল ফিকহিয়্যাহ কুয়াইতিয়্যাহ ১৯/৩২;
- প্রশ্ন:বিগত ৫০ বছর আগে দুই বাড়ি ও দুই পুকুরের মধ্যখানে ছোট একটি পাঞ্জেগানা মসজিদ প্রতিষ্ঠা করা হয়। তখন যারা প্রতিষ্ঠা করেন মসজিদের জায়গাসহ তার পাশের আরো অনেক জায়গা তাদের মালিকানায় ও দখলে ছিল। পরবর্তীতে এই পুরো জায়গার মালিকানা নিয়ে পাশের বাড়ির লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হলে আদালতে মামলা গড়ায়। দীর্ঘদিন মামলা চলার পর মসজিদের জায়গাসহ পাশের জায়গার মালিকানা আদালতের রায় অনুসারে পরবর্তী দাবিদারদের সাব্যস্ত হয়। তবে পরিবর্তিত মালিকরাও মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছেন এবং সবার জন্যই মসজিদ উন্মুক্ত রেখেছেন, শুধু তারা তত্ত¡াবধান করেন, এ ছাড়া সবকিছুই আগের মতোই আছে। এই মসজিদের খরচের জন্য মসজিদের পাশের বাড়ির একজন এক খÐ জমি মৌখিকভাবে ওয়াকফ করে যান প্রায় ২৫ বছর আগে এবং দীর্ঘ ২০-২২ বছর যাবৎ মসজিদ এই জমির আয়ও ভোগ করে। উল্লেখ্য দাতা জমি দানের কিছুদিন পর মারা যান এবং দাতার কোনো ছেলে সন্তান নেই। মেয়েদের অন্যত্র বিয়ে হয়ে গিয়েছে। দাতার ওয়ারিশদের মধ্যে অনেক ভ্রাতুষ্পুত্র রয়েছেন তাদের থেকে দুই একজন নিজেদের উদ্যোগে মসজিদের জন্য দানকৃত জমিতে নিজেদের বাড়ির সামনে পূর্বের মসজিদের অনতিদূরে আরেকটি মসজিদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে।এখন জানার বিষয় হল,১। পূর্বের মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় নতুন মসজিদ নির্মাণ করা বৈধ হবে কি না?২। রেজিস্ট্রি ব্যতীত শুধু মৌখিক ওয়াকফ পূর্ণাঙ্গ ওয়াকফ হিসেবে গণ্য হবে কি?বিস্তারিত দলিল-প্রমাণসহ জানালে খুব উপকৃত হব।উত্তর:কোনো জমি মৌখিকভাবে ওয়াকফ করলেও শরীয়তের দৃষ্টিতে তার ওয়াকফ সহীহ ও সম্পন্ন হয়ে যায়। সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু উক্ত জমিটি পুরাতন মসজিদের খরচ নির্বাহের জন্যই মৌখিকভাবে ওয়াকফ করা হয়েছে তাই এ জমি ওয়াকফকারীর মালিকানা থেকে বের হয়ে গেছে এবং এতে সম্পূর্ণরূপে মসজিদের মালিকানা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাই জমিটি যে জন্য ওয়াকফ করা হয়েছে সে কাজেই তা লাগানো জরুরি। অতএব ওয়াকফকারীর ওয়ারিশদের জন্য তাতে নতুন মসজিদ প্রতিষ্ঠা করা জায়েয হবে না।-দুরারুল হুককাম ২/১৩৬; আদ্দুররুল মুখতার ৪/৩৬০-৩৬১; শরহুল মুনইয়া ৬১৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৬/৫১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন