- প্রশ্ন:গত কুরবানীর ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকেট কিনেছিলাম। পরে ঐ সময় আর বাড়িতে যাওয়া হচ্ছে না বিধায় ঐ টিকেট আরেক ব্যক্তিকে পঞ্চাশ টাকা বেশিতে বিক্রি করেছি। হুজুরের নিকট জানতে চাই, আমার জন্য ঐ টিকেট অধিক মূল্যে বিক্রি করা জায়েয হয়েছে কি?উত্তর:টিকেট বিক্রি করে অতিরিক্ত মূল্য নেওয়া জায়েয হয়নি। তাই অতিরিক্ত পঞ্চাশ টাকা ঐ ব্যক্তিকে ফেরত দিবে। যদি তাকে পাওয়া সম্ভব না হয় তবে তা সদকা করে দিতে হবে।-কিতাবুল আছল ৩/৪৬৩; বাদায়েউস সানায়ে ৪/৬৭; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৮; আলমুহীতুল বুরহানী ১১/২৬৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৫০
- প্রশ্ন:আমাদের এলাকায় রাস্তার পাশে ফুটপাথে ছোটছোট দোকান বসে। ঘড়ি, লাইট,মোবাইল বিভিন্ন ধরনের পুরাতন জিনিস সেখানে পাওয়া যায়। এলাকার মানুষ ঐসব দোকানকে চোরাই মার্কেট বলে। সবাই বলে, সেখানে চুরির মাল বিক্রি হয়।আমার প্রশ্ন হল, ঐসব দোকান থেকে কোনো কিছু কেনা কি জায়েয হবে?উত্তর:চোরাই মাল ক্রয় করা জায়েয নেই। তাই বাস্তবেই যদি সেটি চোরাই মার্কেট হয়ে থাকে তাহলে সেখান থেকে কোনো কিছু ক্রয় করা জায়েয হবে না।-রদ্দুল মুহতার ৪/৫০৪-৫০৫
- প্রশ্ন:এক ব্যক্তি মসজিদ এবং মাদরাসা করার জন্য নিজ বাড়ির পাশে ৬ ডিশিমেল জায়গা দিতে চাচ্ছে। কিন্তু জমিটা গ্রামের মূল রাস্তা থেকে একটু ভিতরে। মসজিদ ও মাদরাসা করার উপযোগী নয়। গ্রামে এমনিতেই মানুষ কম। তারপর জমিটা মানুষের চলাচলের রাস্তা থেকে দূরে এবং বাড়ির সাথেই লাগানো। সেখানে মসজিদ করলে নিয়মিত ৩/৪ জন মুসল্লির বেশি পাওয়া যাবে না বলে মন্তব্য করেন এলাকার মুরব্বী ও বিজ্ঞজনেরা। লোকটির পরিবারের অন্য সদস্যগণও তার এ সিদ্ধান্তে একমত নয় এবং বাড়ির লোকেরা সেখানে মসজিদ হওয়াকে গুরুত্ব দিচ্ছে না। এলাকায় এমন কিছু স্থান আছে, যেখানে মাদরাসা ও মসজিদের খুবই প্রয়োজন। আশেপাশে বাড়িঘর বেশি এবং এলাকার বেশির ভাগ মানুষের চলাচলের রাস্তার পাশে কিছু জমিও আছে। এ অবস্থায় যদি লোকটি জমিটি ওয়াকফ করে তাহলে পরবর্তীতে রাস্তার নিকটে মসজিদ ও মাদরাসার উপযোগী কোনো জমি ক্রয় করে সেখানে মসজিদ ও মাদরাসা করার জন্য উক্ত জমিটি বিক্রয় করা যাবে কি না?উত্তর:প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু এখনো জমিটি ওয়াকফ করা হয়নি বরং শুধু মনে মনে ইচ্ছা করা হয়েছে তাই এ অবস্থায় উত্তম পন্থা হল, তিনি নিজেই তার মালিকানাধীন জমিটি বিক্রি করে উপযুক্ত স্থানে একটি জমি খরিদ করে মসজিদের নামে ওয়াকফ করে দিবেন।
- প্রশ্ন:আমাদের এলাকার এক ভদ্রলোক মসজিদের জন্য একটি জায়গা ওয়াকফ করেছেন। জায়গাটিতে মসজিদ নির্মাণের পর একপাশে কিছু জায়গা খালি থেকে যায়। পরবর্তীতে এলাকার লোকজন ঐ খালি জায়গায় কবর দেওয়া শুরু করে। দীর্ঘদিন পর মসজিদ বড় করার প্রয়োজন দেখা দিলে মসজিদ কমিটি প্রায় দু’বছর আগে থেকে উক্ত জায়গায় কবর দেওয়া নিষেধ করে দেয়।এখন জানার বিষয় হল, উক্ত জায়গাটিতে কবর দেওয়া কি ঠিক হয়েছে? এখন ঐ জায়গায় মসজিদ করা যাবে কি না?উত্তর:প্রশ্নোক্ত জায়গাটি যেহেতু মসজিদের জন্য ওয়াকফকৃত তাই সেখানে কবর দেওয়া ঠিক হয়নি। কোনো স্থান যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয় সেখানে তা-ই করা আবশ্যক। অতএব ঐ জায়গায় মসজিদ স¤প্রসারণ করতে কোনো অসুবিধা নেই। আর স¤প্রসারণ করতে চাইলে কবরগুলো নিশ্চিহ্ন করে দিবে।উল্লেখ্য, মৃত ব্যক্তিকে এলাকার কবরস্থান থাকলে সেখানেই কবর দিবে। যত্রতত্র কবর দেওয়াও ঠিক নয়। আর কবরস্থান না থাকলে এলাকাবাসীর যৌথ উদ্যোগে কবরস্থান বানাবে এবং সেখানেই কবর দিবে।-দুরারুল হুককাম ২/১৩৬; আদ্দুররুল মুখতার ৪/৩৬০; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৬১; তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৮; আলবাহরুর রায়েক ২/১৯৫
- প্রশ্ন:রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,যে মহিলা আল্লাহর উপর এবং পরকালের উপর ঈমান রাখে তার জন্য মাহরাম সাথে না থাকা অবস্থায় একদিন একরাতের পথ সফর করা হালাল নয়। এক্ষেত্রে আমার জানার বিষয় হল,মহিলাদের বংশীয় মাহরাম কতজন এবং তাদের নামের একটি তালিকা জানতে চাই।উত্তর:‘মাহরাম’ দ্বারা উদ্দেশ্য হল,মহিলার ঐ সকল আত্মীয়,যাদের সাথে সবসময়ের জন্য বিবাহ হারাম। এদের মধ্যে বংশীয় মাহরাম হলেন-১) পিতা,দাদা,নানা,প্রমুখ ঊর্ধ্বতন পুরুষগণ।২) ছেলে,নাতি (ছেলের ঘরের নাতি এবং মেয়ের ঘরের নাতি,এভাবে নিচের দিকের পুরুষগণ)৩) আপন ভাই, (বৈপিত্রেয় ভাই এবং বৈমাত্রেয় ভাইও এর অন্তর্ভুক্ত)৪) মামা, (মায়ের আপন, বৈমাত্রেয় এবং বৈপিত্রেয় ভাই)৫) চাচা, (পিতার আপন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই)৬) ভাতিজা (আপন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের ছেলে) ও তধস্তন ছেলে সন্তানাদি।৭) ভাগিনা (আপন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের ছেলে) ও তধস্তন ছেলে সন্তানাদি।-শরহু মুসলিম, নববী ৯/১০৫; উমদাতুল কারী ৭/১২৮; বাদায়েউস সানায়ে ২/৩০০; রদ্দুল মুহতার ২/৪৬৪; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৯; তাবয়ীনুল হাকায়েক ২/২৪৩; তাফসীরে রুহুল মাআনী ৪/২৫২; আলবাহরুর রায়েক ৩/৯৩
সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন